বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নকলা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (১২:০১মিনিট) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সার্বিক দিক নির্দেশনায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফরহাদ আলী ও খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন ও তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী পার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক নোমান উল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাশ্রেণী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102