রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ মিনারে ছাত্রলীগের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (১২:০১মিনিট) উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে ও নির্দেশনায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ, আব্দুর রহিম মোস্তফা ও মাহফুজুল ইসলাম, সদস্য শাহ মো. দিদারুল হক সুহৃদ, রাকিবুল হাসান নিশাত, অমিত হাসান রূপক, আল-আমিন আকন্দসহ ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদ ও নিশাদসহ বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102