বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জেলা ব্র্যান্ডিং কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

শেরপুরে জেলা ব্র্যান্ডিং কর্ণার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়াজন করা হয়।

মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারী) দুপুরেরদিকে ‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে এ কর্ণার উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.জেড মোর্শেদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদুল হক, কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন, শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জেলা ব্র্যান্ডিং কর্ণারে শেরপুর জেলার পর্যটন এলাকার মানচিত্র, ব্র্যান্ডিং লোগো, জেলার দর্শনীয় স্থানের আলোচিত্র ও বিবরনী, জেলার মুক্তিযোদ্ধার ইতিহাসসহ অন্যান্য ইতিহাস-ঐতিহ্য ও ব্র্যান্ডকে ধারণ করে এমন প্রচ্ছদ ও পণ্য (তুলশীমালার ধান, চাল এবং চালের তৈরী বিভিন্ন ধরনের পিঠা) এবং জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৈরী ও ব্যাবহৃত বিভিন্ন জিনিস-পত্র প্রদর্শিত হয়েছে। তাছাড়া এ কর্নারে জেলায় আগত পর্যটকদের জন্য কিউআর কোর্ড স্ক্যানের মাধ্যমে জেলার পর্যটন সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য প্রাপ্তির ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102