বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ বার পঠিত

শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষ্যে ক্রীড়া ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন ও প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহীনূর সিদ্দিকা, সরহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান।

এসময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রতিযোগী শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্তানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102