শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শেরপুরে টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ বার পঠিত

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে শহরের পৌরপার্ক সংলগ্ন টেনিস কোর্টের পাশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ ফাউন্ডেশন।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ। এতে প্রধান আলোচক হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.বি সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত বক্তব্য রাখেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।

এসময় শেরপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পুসহ টেনিস খেলার রেফারীগন, খেলোয়াড়বৃন্দ, স্থানীয় সাংবাদিগন ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নারী এককে সামান্থা সরাসরি ৬-০ গেমে ঐশীকে পরাজিত করে জয়লাভ করেন।

জানা গেছে, এ টেনিস টুর্নামেন্টে বিভিন্ন বয়সের ৩টি ক্যাটাগরিতে ১২টি দল এবং মহিলা একক ও দ্বৈতে ৪টি দল অংশগ্রহন করছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102