শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভটভটি উল্টে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) নামে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নকলা পৌরসভার পশ্চিম জালালপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

শনিবার (২১ জানুয়ারী) বিকেলে তিন বন্ধু মিলে জালালপুর থেকে ভটভটি দিয়ে ঘুরতে যাওয়ার সময় বানেশ্বরদী ইউনিয়নের বাউশা এলাকার তোফাজ্জলের বাড়ির পাশের রাস্তার মোড় ঘুরানোর সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে লিখন ভটভটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাজমুল হাসান লিখনকে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে নকলা থানার পুলিশ মরদেহ থানার হেফাজতে নেওয়া হেয়েছে। এদিকে বিনা ময়না তদন্তে মরদেহ দাফন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের স্বজনরা। ভটভটি এখনো ঘটনাস্থলে উল্টে পড়ে আছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102