বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌঁড়, মোরগ লড়াই, টেনিস বল নিক্ষেপ, মেমোরী টেস্ট, বিস্কুট/চকলেট দৌঁড়, পিলো পাসিং, শর্ট পুট, ঝুড়িতে টেনিস বল নিক্ষেপসহ আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য ঝুড়িতে টেনিস বল নিক্ষেপ ও সকলের জন্য উন্মুক্ত ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে আকর্ষনীয় পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102