শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার ৭শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২২ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার সাত শতাধিক অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী, দরিদ্র ও দুস্থ নর-নারী শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্র, শনি ও রবিবার তিনদিন পৌরসভার ওয়ার্ড ভিত্তিক এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে পৌরসভার সামনে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে কম্বল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

এ বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এসময় পৌরসভার প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া খাতুন; সাধারণ কাউন্সিলর সারুয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী ও রফিকুল ইসলাম; হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শীতার্ত অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী, দরিদ্র ও দুস্থ নর-নারী উপস্থিত ছিলেন।

পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং পৌরসভার নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102