বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মসলায় ভেজাল মিশানোর অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩০ বার পঠিত

শেরপুরের নকলায় হলুদ ও মরিচের গুড়া তৈরি করার সময় ভেজাল মিশানোর অপরাধে মশলা তৈরি কারখানার মালিক মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরদিকে নকলা উত্তর বাজারে (জোড়াব্রীজ সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এসময় পুলিশ বিভাগের লোকজনসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মো. মমতাজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক হলুদ ও মরিচের সাথে চাউলের খুঁদ মিশিয়ে মসলার গুড়া তৈরি করে বাজারজাত করেন। এমন খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় মোজাম্মেল হকের মসলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোজাম্মেল হক তার অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ।

ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন অননুমোদিত পণ্য তৈরি ও বাজারে বিক্রি হতে দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে সকলকে বলা হয়। কোথাও কোন প্রকার ভেজাল ও নিষিদ্ধ পন্য বেচা-কেনা করতে দেখা গেলে বা প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের নির্বাহী বিচারক শিহাবুল আরিফ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102