বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৩৫০ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (তেপান্তর)-এ শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, প্রেসক্লাব নালিতাবাড়ী-এর সভাপতি আব্দুল মান্নান সোহেলসহ উপজেরায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থবছরে নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৩৫০ শিক্ষার্র্থীদের মাঝে মোট ১৮ লক্ষ ৪৮ হাজার টাকা বিতরণ করা হলো। এরমধ্যে, প্রাথমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৪০০ টাকা হারে ৩ লক্ষ ৬০ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা হারে ৭ লক্ষ ২০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৬০০ টাকা হারে ৭ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102