শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শীতার্তদের মাঝে হিউম্যানিটি অফ শেরপুর’র কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

হিমালয়ের পাদদেশীয় দেশের উত্তরাঞ্চলে শীত ঝেঁকে বসেছে। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। এতে দিন দিন নাজেহাল হয়ে পড়ছে নিম্ন আয়ের শীতার্ত জনগন। এমতাবস্থায় শীতার্তদের শীত নিবারনের জন্য কম্বলসহ শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ‘হিউম্যানিটি অফ শেরপুর’ নামে সমাজ সেবা মূলক এক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছুটির দিন বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন। এর অংশ হিসেবে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে শেরপুরের নকলা উপজেলার পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্তের মাঝে ও বিকেলে উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হায়দর আলীর সভাপতিত্বে ও দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি মো. সামিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি, শেরপুরের মাদার তেরেসা হিসেবে খ্যাত বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

হায়দর আলীর সভাপতিত্বে ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যানিটি অফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি রাশেদুর রহমান পলাশ, সহ-সম্পাদক সোহাগ তুষার ও লোকমান হেকিম; স্থানীয় মুরুব্বী ও পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছফির উদ্দিন, পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সমাজ উন্নয়ন সংঘের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলাম, সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো. নূর হোসাইন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও সদস্য আব্দুর রহিম প্রমুখ।

এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, মানবাধিকার কর্মী তাহমিনা জলী, হিউম্যানিটি অফ শেরপুরের সদস্য আরমান, সোবহান, আরিফ ও সুজনসহ অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন ও বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র শীতার্ত অগণিত নর-নারী উপস্থিত ছিলেন।

হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি মো. সামিউল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ মেধাবৃত্তি প্রদান, কন্যা দায়গ্রস্থ বাবাকে সামর্থ অনুযায়ী সহায়তা করা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছি। আগামীতে তাদের কর্মপরিধি আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। এবছর একহাজার শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102