বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর শেরপুর জেলা শাখার আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে “Surgical cause of Abdominal Pain” বিষয়ের উপর এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডা. এমএ বারেক তোতা-এঁর সভাপতিত্বে সেমিনারে বিষয়ভিত্তিক মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কনসালটেন্ট সার্জারী ডা. মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

সেমিনারে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব)-এর জেলা শাখার সভাপতি ডা. এটিএম মামুন জোস ও সাধারণ সম্পাদক ডা. মো. নাদিম হাসান।

এসময় শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবির সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব)-এর নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102