মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নকলার বিভিন্ন অফিসসহ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ডিসি সাহেলা আক্তার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের অফিসসহ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডিসি সাহেলা আক্তার এসব অফিস ও প্রকল্প পরিদর্শন করেন।

জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ও নকলা থানাসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন। এছাড়া পাঠাকাটা ইউনিয়নের জামতলা এলাকাস্থ ও গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী এলাকাস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন চলাকালে জনস্বার্থে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানগনকে নির্দেশক্রমে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, এনডিসি আসিফ রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, এনডিসি আসিফ রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102