শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৮২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এর যৌথ আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনি।

এসময় নালতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র প্রতিনিধি এসআই মোস্তফা কামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102