বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান আলিম্পিয়াড

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৮২ বার পঠিত

শেরপুরের নকলায় দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই প্রতিপাদ্যকে ধারন করে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

এ উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হসিবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবে নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এ উপজেলার মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ও উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা ভাবে তাদের তৈরীকৃত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102