বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের সব কয়টি (৫টি) উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে “থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ ডিসেম্বর) জেলার শেরপুর সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর অংশ হিসেবে শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর সদর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মোস্তারী ও এনজিও প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমুখ।

অন্যদিকে, জেলার নকলা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হসিবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন- সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চিফ ইন্সট্রাক্টর এসএম আজহার।

এ দিবস উপলক্ষে জেলার নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবুসহ অনেকে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইন্সট্রাক্টর নিরমল বাশার।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে জেলার ঝিনাইগাতীতেও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, মো. শফিকুল ইসলাম ও মো. ফুয়াদ হোসেন প্রমুখ। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইন্সট্রাক্টর সাজু মিয়া।

প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত র‌্যালি, আলোচনা সভা ও চেক প্রদান অনুষ্ঠানের পরোক্ষ ব্যবস্থাপনায় ছিলেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। তিনি সবকয়টি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে ইনস্ট্রাক্টর এসএম আজহার, রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, সাজু মিয়া, একেএম শাহজাহান ও হেলাল উদ্দিনসহ অন্যান্যদের উপজেলা ভিত্তিক দায়িত্ব বন্টন করেদেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও আলোচনা সভার পরে অতিথিবৃন্দ প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102