বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নকলা পৌরসভার ৭০ প্রতিবন্ধী ভাতাভোগীর নতুন তালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের ৭০ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরের দিকে পৌরসভার ভবনের সামনে এই তালিকা প্রকাশ করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।

এসময় পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মোখলেছুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী ছাইয়েদুর রহমান, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলীসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ভাতার জন্য আবেদনকারী শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102