শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২২ বার পঠিত

শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২২ উদযপান উপলক্ষে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপরাভাইজার মো. নজরুল ইসলামমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম।

আলোচনা সভায় নকলা জোড়া ব্রিজ পাড় মসজিদের ইমাম ও সহজ কোরআন শিক্ষার শিক্ষক মাওলানা মো. আব্দুল কাদির, কায়দা মহিলা দাখির মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলি উল্লাহ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্য়ক্রম (মউশি) এর শিক্ষক কল্যাণ পরিষদ নকলা উপজেলা কমিটির সভাপতি হাফেজ মো. মারুফ হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মো. মিনহাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক হাফেজ মো. শহিদুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলুসহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষকগন, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মোয়াজ্জেমগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার শান্তি কমনা করা হয়। পরে বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলেধরে বিস্তারিত আলোচনা করেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে ও শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102