মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তের মাঝে পুনাক’র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শীতার্ত জনসাধারণের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কম্বল বিতরণ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া আর্দশ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ-এর সভাপতিত্বে এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর জেলা কোচ আদিবাসী সম্প্রদায়ের সভাপতি রয়েল কোচ, উপজেলা ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু জীবন চক্রবর্তী, নওকুচি কালী মন্দির, হরি মন্দির এবং হাজং সমাজের সভাপতি নীল মাধব হাজং প্রমুখ।

এসময় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আবুল কাশেমসহ অন্যান্যরা, আদিবাসী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শতাধিক নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয় বলে পুনাকের নেতৃবৃন্দ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102