রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শেরপুর জেলা আ’লীগের সম্মেলন : আতিক সভাপতি, সম্পাদক ছনোয়ার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পঠিত

শেরপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে দুইটি অধিবেশনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিরতির পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এতে জেলা আওয়ামী লীগের তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে (ভার্চুয়ালি) যোগ দিয়ে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি’র সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে শেরপুর-১ (সদর) আসনের এমপি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিককে সভাপতি এবং এ্যাডভোকেট চন্দন কুমার পালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102