বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসির ২ ইন্সট্রাক্টরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

শেরপুর জেলার শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর দুই ইন্সট্রাক্টরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলী জনিত বিদায়ী ইন্সট্রাক্টরগন হলেন- মো. কামরুল হাসান ও মোছা. তহেরা খাতুন।

বিদায় সংবর্ধনা উপলক্ষে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মিলনায়তনে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সকল শিক্ষক-কর্মচারীগন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

বিদায়ী কামরুল হাসান ও তহেরা খাতুনের কর্মদক্ষতা, কাজের প্রতি তাদের শ্রদ্ধা ও একাগ্রতা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয় গুলো সকল ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের অবগত করতে এবং তাদেরকে বিশেষ সম্মাননা প্রদানসহ বিদায়ী সংবর্ধনা জানাতেই এমন একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান।

আলোচনা সভায় বিদায়ী ইন্সট্রাক্টর মো. কামরুল হাসান ও ইন্সট্রাক্টর মোছা. তহেরা খাতুন তাদের সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় ছাত্র-শিক্ষকসহ উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন। আলোচনা সভা শেষে বিদায়ী ইন্সট্রাক্টরগনের হাতে বিশেষ সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও উপঢৌকণ তোলে দেওয়া হয়।

সব শেষে বিদায়ী ইন্সট্রাক্টরগনের সুস্থ্যতা ও র্দীর্ঘায়ু কামনাসহ তাদের উজ্জল ভবিষ্যৎ এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় টিটিসির চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইন্সট্রাক্টর তমাল চন্দ্র স্যানাল, আরিফুর রহমান, এ.কে.এম শাহজাহান, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নির্মল বাশার, সাজু মিয়া, মিজানুর রহমান, রোকসানা খাতুন, নাহার-ই-জান্নাত, অফিস স্টাফ আনিসুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাসুদ, ফিরোজ, খোকন, হান্নান, মুক্তার, শফিকুল ইসলাম, বাবুল শেখ ও জাহানুরসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিদায়ী ইন্সট্রাক্টর মো. কামরুল হাসানকে শেরপুর সদর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে এবং বিদায়ী ইন্সট্রাক্টর মোছা. তহেরা খাতুনকে বগুড়া টিটিসি-তে বদলী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102