রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ইহকালীন জান্নাত মা’য়ের মুখ দেখতে সবার সহযোগিতা চায় নকলার রহুল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৩২ বার পঠিত
Exif_JPEG_420

পৃথিবীটা কতইনা সুন্দর! এই সুন্দর পৃথিবীটা দেখতে কারইবা ইচ্ছা না জাগে? আমারও এই পৃথিবীটা দেখার ও গর্ভধারিণী মায়ের মুখটা নয়ন ভরে দেখার খুব ইচ্ছা। আমাকে ছোট শিশুদের ও বৃদ্ধ মায়ের দিক বিবেচনা করে আপনারা আমাকে সুস্থ্য করে তুলোন। আমি পৃথিবীটাকে দেখতে চাই, দেখতে চাই বৃদ্ধ মায়ের মায়াময় মুখটি। শ্রম খেটে হলেও শিশু সন্তাদের মুখে দিনে অন্তত দু’মুঠো খাবার তুলে দিতে চাই।

বলছিলাম শেরপুরের নকলা উপজেলার চোখের ল্যান্স নষ্ট হয়ে যাওয়া মোহাম্মদ রহুল আমীনের কথা। রহুল আমিন উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভুরদী খন্দকার পাড়া (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানসহ ৫ জন সদস্য। রহুল আমিন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক।

হঠাৎ করে দরিদ্র রহুল আমীনের চোখের রেটিনা ফেটে যাওয়ায় চোখে দুটি অপারেশ করাতে হয়। সহায় সম্বল বিক্রি করে প্রথম অপারশেনটি সফল ভাবে সম্পন্ন হলেও, অর্থের অভাবে দ্বিতীয় বারের অপারেশনটি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্ধকারেই থেকে যাচ্ছে তার স্বপ্ন। হয়তোবা দেখা হবে না এই সুন্দর পৃথিবীটাকে, দেখা হবে না গর্ভধারিণী মায়ের মুখ। তার চোখ ভালো না হলে বা সে সুস্থ নাহলে তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের অনাহারে বা অর্ধাহারে বা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে দিনাতি পাত করতে হতে পারে; এমনটাই মনে করছেন সাময়ীক ভাবে দৃষ্টিহীন হয়ে যাওয়া দরিদ্র রহুল আমিন।

রহুল আমিন বলেন, আমার জন্য ইহকালীন জান্নাত হলো আমার বৃদ্ধ মা। মায়ের মুখটা একটি বার হলেও নয়ন ভরে দেখতে চাই। দেশের ধনাঢ্যসহ সবাই সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করলে আল্লাহর রহমতে আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পারব। দেখতে পারব গর্ভধারিণী মায়ের মুখটাও। তাছাড়া বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারব।

রহুল আমিনের বৃদ্ধ মা বলেন, ছেলেকে সুস্থ করার জন্য অনেক টাকা প্রয়োজন। যা আমার মতো দরিদ্র ও অক্ষম মায়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। সবাই সামর্থ অনুযায়ী সহায়তা করলে রহুল আমিন পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেতে পারে বলে এলাকাবাসী মনে করেছন। এলাকাবাসীরা বলেন, রহুল আমিন দৃষ্টি শক্তি ফিরে না পেলে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানসহ তার পরিবারের ৫ সদস্যকে পথে বসতে হতে পারে।

তাই রহুল আমিন তার দৃষ্টি ফিরে পাওয়ার যোগ্য চোখের দ্বিতীয় অপারশেনের জন্য সকলের কাছে সাহায্য ও দোয়ার আবেদন জানিয়েছেন। হতদরিদ্র রহুল আমিনকে সুস্থ্য করে তুলতে সাহায্য পাঠাতে রহুল আমিনের পরিবারের ০১৭৭২-৬৭ ৫৪ ৩০ এই পার্সোনাল বিকাশ নম্বর ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

তাছাড়া রোগ ও রোগীর বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি রোগীর (রহুল আমিন) মোবাইল নম্বর ০১৯১৩-১৫ ৯৩ ৮৮ ও তার পরিবারের বিকাশ খোলা ০১৭৭২-৬৭ ৫৪ ৩০ নম্বরে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানিয়েছেন রহুল আমিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102