বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষক সমাবেশ : ৭ হাজার কৃষক পাচ্ছেন বোরো প্রণোদনা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এই নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেল, উপজেলা ছাাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাঁচ সহস্রাধিক কৃষক-কৃষাণী, উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি বিভাগ থেকে উপজেলার কমপক্ষে ৭ হাজার কৃষকের মাঝে হাইব্রীড ও উফসী জাতের ধানের বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে। মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102