বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রীতি দাবা প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫২ বার পঠিত

শেরপুর জেলাধীন নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে প্রীতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব-এর অফিস কক্ষে এ প্রতিযোগিতা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রীতি দাবা প্রতিযোগিতার আয়োজনে নতুন সংযোজন হিসেবে টাইমার ব্যবহার করা হয়েছে। এতে করে খেলোয়াড়গন সময়ের প্রতি খেয়াল রেখে জাতীয় মানের খেলোয়াড় তৈরী হবেন বলে অনেকে মনে করছেন।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভায় সরাসরি ও ভার্চুয়ালী বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সীমানুর রহমান সুখন প্রমুখ।

প্রতিযোগিতা ও আলোচনা সভার পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে দেশ বরেণ্য লেখকের মূল্যবান বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102