বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতী উপজেলা আ.লীগের সভাপতি নাঈম, সম্পাদক বিশ্বজিৎ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম-কে সভাপতি এবং শ্রী বিশ্বজিৎ রায়-কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়। অজ্ঞাত কারনে সম্মেলনের প্রায় ৬ মাস পর এ কমিটি ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

উল্লেখ্য, চলতি বছরের ৯ মে, সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সম্মেলন উদ্বোধন করেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপি এবং শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102