শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে নকলা পৌরসভা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে ও মশা নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম শুরু করেছে শেরপুর জেলার নকলা পৌরসভার কর্তৃক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এঁর বাসভবনের আশেপাশে মশা থাকার সম্ভাব্য জায়গায় মশা নিধনের ওষুধ স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর বাসভবনে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, পৌরসভার কম্পিউটার অপারেটর মো. রাজিব হাসানসহ পরিচ্ছন্ন ও মশক শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণে মশার লার্ভা ধ্বংসে কীটনাশক স্প্রে করার কাজ শুরু করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ পৌরসভার ভিতরের সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বাসা বাড়ির আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে পৌরবাসীদের অনুরোধ জানানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102