বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’-এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষিমেলা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেছে। মেলায় ১০ টি স্টল স্থাপন করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবাইয়া ইয়াসমিন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষির বৈচিত্র উৎপাদনে কৃষকদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান। তারা আরও বলেন, এখন দেশে অনেক শিক্ষিত ছেলে-মেয়েরা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে। কৃষি মেলার মাধ্যমে যারা এখনও বেকার রয়েছে তাদের উৎসাহিত করে কৃষি কাজে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আধুনিক কৃষিতে শিক্ষিত যুবক-যুবতীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই কৃষিমেলা। মেলায় ১০ টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে মডেল ভিলেজ, প্ল্যান্ট ক্লিনিক, কৃষি মিউজিয়াম, পলিনেট হাউজে উচ্চ মূল্যের ফসল উৎপাদন, জৈব বালাই নাশক, নার্সারিতে চারা উৎপাদন, ফল সমাহার, বীজের নমুনা প্রদর্শনী, ফলজ-ওষধি-বনজ গাছের নার্সারী, ভাসমান বেডে সবজি চাষ মডেল, আধুনিক ও সনাতন কৃষি সরঞ্জাম এবং বিশ্ব কৃষিতে বাংলাদেশের অবস্থান প্রভৃতি বিষয়াদি তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102