শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী রুমান বিপুল ভোটে নির্বাচিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

শেরপুর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নির্বাচনের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতিকে ৫৪৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল আনারস প্রতিকে পেয়েছেন ১৮৭ ভোট। আরেক প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতিকে পেয়েছেন ৫ ভোট।

সাধারণ সদস্য পদে জেলার ৫ উপজেলা থেকে বিজয়ীরা হলেন- ১নং সাধারণ আসনের (শেরপুর সদর উপজেলা) সদস্য পদে মোহাম্মদ মোছা মিঞা বৈদ্যুতিক পাখা প্রতিকে ৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আব্দুল হান্নান মোল্লা টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৫৫ ভোট। এছাড়া মো. খলিলুর রহমান অটোরিক্সা প্রতিকে পেয়েছেন ৪৭ ভোট, এম.এ হাশেম তালা প্রতিকে পেয়েছেন ১৫ ভোট ও মো. আবুল কালাম হাতি প্রতিকে পেয়েছেন ৬ ভোট।

২নং সাধারণ আসনের (শ্রীবরদী উপজেলা) সদস্য পদে মো. মাহমুদুল হাসান মুক্তা তালা প্রতিকে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল্লাহেল আল-আমিন টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট।

৩নং সাধারণ আসনের (নকলা উপজেলা) সদস্য পদে মো. ছানোয়ার হোসেন তালা প্রতিকে ৬৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৬৩ ভোট ও আপর এক প্রার্থী মো. মাজহারুল ইসলাম হাতি প্রতিকে পেয়েছেন ৬ ভোট।

৪নং সাধারণ আসনের (নালিতাবাড়ী উপজেলা) সদস্য পদে মো. হাফিজুর রহমান খোকন হাতি প্রতিকে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. নূরে আলম সিদ্দিকী উটপাখি প্রতিকে পেয়েছেন ৬৭ ভোট, মো. শামশাদ আলম টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৫ ভোট ও মো. নাজমুল হাসান তালা প্রতিকে পেয়েছেন ৪ ভোট।

৫নং সাধারণ আসনের (ঝিনাইগাতী উপজেলা) সদস্য পদে আবু তাহের হাতি প্রতিকে প্রতিকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মো. নজরুল ইসলাম টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৩৬ ভোট।

এছাড়া ১নং সংরক্ষিত মহিলা আসনের (শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা) সদস্য পদে ৪জন মনোনয়নপত্র দাখিল করলেও অবশেষে ফারহানা পারভীন বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

২নং সংরক্ষিত মহিলা আসনের (নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা) সদস্য পদে উম্মে কুলসুম রেনু দোয়াত কলম প্রতিকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ক্লোডিয়া নকরেক হরিণ প্রতিকে পেয়েছেন ১২৮ ভোট, অপর এক প্রার্থী নহেলিকা দিব্রা ফুটবল প্রতিকে পেয়েছেন ১২১ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। জেলার ৫টি উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে ছিলেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র পুলিশ ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিলো।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারের অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৪৩ জন; এরমধ্যে পুরুষ ভোটার ৫৬৯ জন ও ১৭৪ জন নারী ভোটার ছিলো।

তথ্যমতে, শেরপুর সদর উপজেলায় মোট ভোটার ১৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫১ জন ও নারী ভোটার ৪৭জন। শ্রীবরদী উপজেলায় মোট ভোটার ১৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১২ জন ও নারী ভোটার ৩৪জন। নকলা উপজেলায় মোট ভোটার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০২ জন ও নারী ভোটার ৩১জন। নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার ১৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩২ জন ও নারী ভোটার ৪০জন, ঝিনাইগাতী উপজেলায় মোট ভোটার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭২ জন ও নারী ভোটার ২২জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102