বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নাসির উদ্দিন নকলা প্রেস ক্লাব’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ক্লাবের একনম্বর যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন।

ক্লাবটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু বিদেশ ভ্রমনের মাধ্যমে জ্ঞান আহরনের উদ্দেশ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ ভ্রমনের লক্ষ্যে ১৪ অক্টোবর শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন।

এর আগে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক একনম্বর যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। সাধারণ সম্পাদক বিদেশ সফর শেষে বাংলাদেশে ফিরে আসার পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত নাসির উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে বলবত থাকবেন বলে তথ্য সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে সংগঠনটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে সম্প্রতি এক আলোচনা সভা করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক একনম্বর যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনকে দায়িত্ব বুঝিয়েদেন।

এসময় অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নুর হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও সদস্য সীমানুর রহমান সুখনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল হতে ক্লাবের উন্নয়ন মূলক সকল কাজকর্মে ও সরকারি-বেসরকারি আমন্ত্রণপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু’র অনুপস্থিতিতে নাসির উদ্দিন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক বাংলাদেশে ফিরে আসার পরবর্তী শুক্রবার রাতে ভারপ্রাপ্ত সম্পাদক-এর নিকট সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু তার দায়িত্ব বুঝে নিবেন। এরপর থেকে নাসির উদ্দিন পুনরায় তার স্ব-পদ তথা যুগ্ম সম্পাদকের চেয়ার অলংকৃত করবেন।

আলোচনা ও দায়িত্ব হস্তান্তর শেষে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সহকর্মীদের অনুরোধ জানান। সবশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সহকর্মীসহ সকল কলম সাংবাদিক ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মোশাররফ হোসেন সরকার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102