শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ফাঁসিতে ঝুলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২০৮ বার পঠিত

শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার মাঝরাতে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে চরমধুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল রানার ছেলে।

জানা গেছে, শনিবার মাঝরাতে নিজের শয়ন কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বরাবরের ন্যায় কোন সাড়াশব্দ নাপেয়ে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে দেখেন যে, বায়েজিদ রানা ঘরের ধন্যার সাথে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘনটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মরদেহ থানায় এনে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোর বয়সে কেন আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ও তদন্তের পরে আত্মহত্যার প্রকৃত কারন জানা যেতে পারে বলে ওসি মুশফিকুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102