শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বীর মুক্তিযোদ্ধাগন পেলেন স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদপত্র

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার পঠিত

শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) নকলা উপজেলার ১৬৯ জন বীর মুক্তিযোদ্ধাদের এসব প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিমসহ অনেকে বক্তব্য রাখেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন এলাকার দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩৬২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এরমধ্যে ১৬৯ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।

জানা গেছে, বিতরণ কৃত স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে একজন বীর মুক্তিযোদ্ধা সড়ক পথে ফ্রি বাস ভ্রমণ ও বছরে একবার আকাশ পথে ফ্রিতে বিমান ভ্রমণ করার সুযোগ পাবেন। এছাড়া চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে পাবেন বিশেষ সুযোগ সুবিধা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102