রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীর মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় সেপ্টেম্বর মাসের সকল কার্যদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার হিসেবে বই ও কলম প্রদান করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শ্রেণির পাঁচ শ্রেণি শিক্ষক পুরষ্কার বিজয়ী মাসসেরা শিক্ষার্থীদের হাতে উদ্দীপণা পুরষ্কার হিসেবে সেরা মানের বই ও কলম তুলেদেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত সেপ্টেম্বর মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে এসব প্রদান করা হয়। ক্লাশ কার্যক্রমের শুরুতে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ তনু, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102