বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পঠিত

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের ফাইনাাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদর উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে জেলার ৫ উপজেলার ৫টি চ্যাম্পিয়ন বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক) ফাইনাল খেলায় সদর উপজেলার ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল (বালিকা) ফাইনাল খেলায় সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ২-০ গোলে নকলা উপজেলার বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।

ছেলেদের খেলায় পুরো টুর্নামেন্টে অনবদ্য নৈপূন্যের জন্য ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডফিল্ডার নিরব মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনালে সর্বোচ্চ গোলদাতা হামিদুল ম্যান অব দি ফাইনাল পুরষ্কার লাভ করে। মেয়েদের খেলায় মারিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও মীম ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয়।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সাহেলা আক্তার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের ক্ষুদে ফুবলারদের সাথে ফটোসেশনে অংশ নেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউএনও মেহনাজ ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহকারি জেলা শিক্ষা কমৃকর্তা নূরে আলম মৃধা সহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102