বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নিজের স্বাধীন করা দেশে পরবাসী শেরপুরের মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭০ বার পঠিত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকার মুক্তির জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের স্বাধীন করা দেশে পরবাস জীবন যাপন করছেন বাদল চন্দ্র দে নামের শেরপুরের এক বীর মুক্তিযোদ্ধা!

বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে শেরপুর জেলা শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা। স্বাধীনতার ৫১ বছর অতিক্রম হলেও এই বীর মুক্তিযোদ্ধার ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। স্বাধীন দেশে মাথা গোঁজবার মত এক টুকরো জায়গা নেই তাঁর। অন্যের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তিনি। সরকারের নির্ধারিত ভাতার টাকায় চলে তাঁর চিকিৎসা ও সংসারের যাবতীয় খরচ।

তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী জীবন যাপন করছেন। কিছুদিন তিনি শেরপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু চিকিৎসায় কোন উন্নতি হয়নি। বর্তমানে ফুসফুস ও পেটে পানি জমেছে। হৃদযন্ত্র ও কিডনির অবস্থা ভাল না বলে জানিয়েছেন চিকিৎসকগন। এই মুহুর্তে তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান তারা। এমতাবস্থায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অথবা রাজধানী ঢাকার কোন উন্নত হাসপাতালে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে। কিন্তু চিকিৎসার ব্যয়তো দূরের কথা, তার পরিবারের সদস্যদের কাছে যাতায়াতের ভাড়া বহন করার মত অর্থ সম্পদ নেই বলে জানিয়েছেন অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে।

এই বীর মুক্তিযোদ্ধা দেশবাসীর প্রতি আকুতি জানিয়ে বলেন- “আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান।” যাদের হাত ধরে আমরা স্বাধীন দেশে পেয়েছি। পেয়েছি লাল সবুজের পতাকা। বিশ্ব দরবারে স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিকের পরিচয় পেয়েছি আমরা। এমন একজন বীর সূর্য সৈনিক অর্থের অভাবে বিনা চিকিৎসায় ও অন্যের বাড়িতে থেকে পৃথিবীর মায়া ত্যাগ করবেন! এটা বাঙালি জাতি হিসেবে আমাদের সকলের লজ্জার বিষয় বলে মনে করছেন পেশা-শ্রেণীর মানুষ। তাই এই বীর সৈনিকের পাশে দাঁড়াতে সব মহলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনসহ স্থানীয় অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102