শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে স্কুল পড়ুয়া ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

শেরপুরের নকলা ও সদর উপজেলা থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নাঈম ইসলাম লাবনের মরদেহ এবং মঙ্গলবার রাত ১১ টারদিকে বাপ্পী মিয়ার মরদেহ উদ্ধার করে থানার পুলিশ।

নিখোঁজের একদিন পর শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূবর্ণচর গ্রামের এক লেবুবাগান থেকে নাঈম ইসলাম লাবন (১৩) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ এবং জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বাপ্পী মিয়া (১২) নামে আরো এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

লাবন সূবর্ণচর গ্রামের অটোরিকশা চালক মাসুদ মিয়ার ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং বাপ্পী কাজাইকাটা গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে ও কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লাবন মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। বুধবার সকালে বাড়ির পাশে জাফরের লেবুর বাগানে লেবু উঠাতে যায় পরিবারের সদস্যরা। এসময় বাগানের ভেতরে লাবনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিত ভাবে লাবনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা লাবনের শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে ঝলসে দিয়েছে, দুই কানে শক্ত লাঠি বা লোহার রড ঢুকিয়ে আবার বের করেছে, মুখে আঠা লাগিয়ে টেপ লাগানো হয়েছে, এমনকি তার গোপনাঙ্গ ও হাত কেটে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া জানান, এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো ক্ষোভ থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

অপরদিকে, মঙ্গলবার রাতে বাবুল মিয়ার একমাত্র ছেলে বাড়ির আঙিনায় কাঁঠাল গাছের ডালের সাথে রশি বেধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে নকলা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কিশোর বয়সের এই ছেলেটি কি কারনে আত্মহত্যার পথ বেছে নিলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102