শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ সেপ্টম্বর) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়নখোলা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে বাধ নির্মাণের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

এসময় পানি উন্নয়ন বোর্ড জামালপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, শেরপুরের মান্যবর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার গত ১২ আগস্ট ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ভাঙ্গন কবলিত তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। তাঁর অনুরোধে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। এর ধারাবাহিকতায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ রোববারে শুরু করা হলো।

পানি উন্নয়ন বোর্ড জামালপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান জানায়, এই ধাপে ১৮০ মিটার বাধ নির্মাণের জন্য প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৩ হাজার ২০৫টাকা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102