শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে জোনাকী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জোনাকি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের আলেক জামালের স্ত্রী। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে।

সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বসত ঘরের ধর্ণার সাথে উড়না দিয়ে ঝুলে থাকা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে উপজেলার চেঙ্গুরীয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জোনাকির সাথে পার্শবর্তী ডাকুরপাড় গ্রামের আলেক জামালের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর ও ২ মাস বয়সী দুইটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত ৬ আগষ্ট জোনাকি তার বাবার বাড়ি থেকে সন্তান প্রসবকালীন সময় কাটিয়ে স্বামীর বাড়িতে আসেন।

নিহতের বড়বোন জেসমিন পরিবারের সদস্যদের দাবী জোনাকিকে হত্যা করা হয়েছে। আলেক জামালের বাড়ীর লোকজন পলাতক রয়েছে। জোনাকি সবার উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, আলেক জামালের বাড়ীর লোকজন অপরাধী না হলে তারা পালিয়ে গেলো কেন?

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, জোনাকির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়ার যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নালীতাবাড়ী সার্কেল অফিসার সিনিয়র এএসপি আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া, ওসি (তদন্ত) আবুল কাশেম, মালিঝিকান্দার বিট অফিসার এসআই হাবিব, এসআই মাসুদ সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102