মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ আলী (৬৫) নিহত হয়েছে। নিহত সুরুজ আলী উপজেলার নারায়খোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্নেছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে খড়ের পালায় আগুন দেওয়ায় স্থানীয় সালেহ মিয়া ও তার পিতা আরজু মিয়া মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার সময় সুরুজ আলী মারা যান।

নিহত সুরুজ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে স্থানীয় ইট-বালু ব্যবসায়ী রফিকুল ইসলামসহ একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, সুরুজ আলীর মৃত্যুর প্রাথমিক তদন্তের জন্য ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102