শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার পঠিত

শেরপুরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর পরিচালক (প্রচার ও সমন্বয়) মোহা. শিপলু জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা বক্তব্য রাখেন।

এসময় মো. সুজন তালুকদার, হানিফ সরকার, হুমায়ুন কবিরছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান মুকুল, বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেবসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, জেলা-উপজেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় নারী নেতৃবৃন্দ, স্থানীয় অগণিত মহিলা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102