শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৯ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এঁর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মনসুর আলী ও এফ.এম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন; মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা হোসনে জাহান রত্মা, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল, কার্যনির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও সানজিদা খানম পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন,

চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিষদ-এর ঢাকা মহানগর শাখার শেরপুরের একমাত্র সদস্য তৌহিদুর রহমান ডালিমসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ জেলা নারী ইউনিট, উপজেলা পুরুষ ও নারী ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক ও পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পুরুষ ও নারী ইউনিট’র সবকয়টি শাখার উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বলে বিভিন্ন তথ্যমতে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102