সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে নকলা হাসপাতালের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগন, হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মী ও সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দসহ উপজেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, পুলিশ বিভাগ, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।