শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হাঙ্গার প্রজেক্ট’র স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার পঠিত

শেরপুরের নকলায় ইউনিসেফ-এর সহযোগিতায় পরিচালিত দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বাস্তবায়নে নকলা উপজেলা টিমের ব্যবস্থাপনায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কেভিড-১৯ প্রতিরোধ ঃ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি আওতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

“স্বাস্থ্য বিধি মানলে পরে, করোনা ভাইরাস থাকবে দূরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর নকলা উপজেলার সমন্বয়কারী আব্দুল্লøাহ আল-আমিন’র পরিচালনায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন। এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর নকলা শাখার স্বেচ্ছাব্রতী মুকসেদুল মমিন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্কুল ক্যাম্পেইনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয় গুলোর মধ্যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পরিচিতি, ঝুঁকির ও ছড়ানোর কারন, লক্ষণ, সংক্রমণের হাত থেকে বাঁচার উপায়, কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা প্রদান, আক্রান্ত হলে করণীয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে মানসিক চাপ মোকাবেলা ও এ সম্পর্কে ভুল ধারনা, কোন প্রকার গুজব বা ভুল ধারনা বা ভুল তথ্য প্রচার থেকে জনগনকে সচেতন হতে বিস্তারিত ধারনা প্রদান হয়।

এর আগে উপজেলার ঐতিহ্যবাহী গনপদ্দী উচ্চ বিদ্যালয় ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাম্পেইনে ৯০ জন থেকে ১২০ জন করে শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিটি শিক্ষার্থীর হাতে ক্লাস রুটিনসহ কেভিড-১৯ প্রতিরোধ ঃ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির সচেতনতা মূলক লিফলেট ও স্টিকার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102