শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১০ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ বান্ডেল করে মোট ১৮ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়।

এ উলক্ষে রবিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার-এঁর সভাপতিত্বে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশিষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তারিফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কর্মী সাবেক ছাত্রনেতা কৃষিবিদ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102