মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আলী আকবর নামে আরও একজন। নিহত সোহাগ পশ্চিম সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও সমেশ্চুড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বারোমারী নন্নী তিনআনী সড়কের বেকিকুড়া কাজীবাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহত আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সোহাগ ও তার বন্ধু আলী আকবর মিলে মোটরসাইকেলযোগে বারোমারী বাজার থেকে নন্নী তিনআনী সড়ক হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন এবং আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102