মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নকলায় নদীর পানিতে ডুবে কৃষক নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে মোফাজ্জল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রক্ষ্মপুত্র নদের শাখা মৃগী নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন কাজাইকাটা এলাকার মৃত চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোফাজ্জল হোসেন আমন ধান রোপনের জন্য মৃগী নদী সাঁতার কেটে ওপারে যাওয়ার সময় নদীর মাঝ পথে ডুবে যান। পরে স্থানীয় লোকজন মোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কৃষক মোফাজ্জল হোসেন নদী ওপারে ধান লাগানোর জন্য সাঁতার কেটে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102