শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৩৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার-এঁর সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল, বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, টালকী ইউপির চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, নকলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ,উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102