শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বজ্রপাতে নিহত ১

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (২৫) নামে সরকারি চতুর্থ শ্রেণীর এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌণে এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে।

শওকত আলী নকলা পৌরসভার কায়দা এলাকার মৃত আব্দুল খালেকের মেঝো ছেলে এবং কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসসহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নিহত শওকত আলী ৩ বছর বয়সী এক মেয়ে সন্তানের জনক ছিলেন।

জানা গেছে, রাত ১০টা থেকে মুষলধারে বৃষ্টিতে তার পুকুরের পানি বেড়ে যাওয়ায়, ছোট ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে পুকুরের পাড় মেরামতের জন্য যায়। এমন সময় বজ্রপাত ঘটে, এতে শওকত আলী গুরুতর আহত হলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুন) শওকত আলীর মরহুম বড় ভাইয়ের মৃতের চল্লিশ দিন অতিক্রম হওয়ায় বাদ জুমা মিলাদ মাহফিলের প্রস্তুতি চলছিলো। এমন মুহূর্তে আরেক ভাইকে হারিয়ে দিশেহারা ছোট ভাই মেহেদী হাসান। শওকত আলীর মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102