বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

শেরপুরের নকলায় ইউনিসেফ-এর সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হারেজ উদ্দিনের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর শেরপুর জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার (আইএসপি) আবু সাঈদ ইমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া মাস্তুরা ক্বাওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল জলিল, মোহাম্মদীয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম ও নকলা পৌর মসজিদের ইমাম হাফেজ ছায়েদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর।

এ অবহিত করণ সভায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মূল কার্যক্রম (প্রবন্ধ) উপস্থাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ডিভিশনাল ফাইন্যান্স অফিসার রেজাউল করিম ও প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য সমূহ উপস্থাপন করেন জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ।

এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও নকলা শ্রী শ্রী কালী মাতা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বণিক, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনসহ জেলা-উপজেলার স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ক্বাওমী মাদ্রাসার শিক্ষক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের নেতা ও ধর্মযাজকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102