শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শেরপুরের নকলায় বিভিন্ন পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা বুধবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল আহমেদ এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সদস্য আব্দুর রফিক প্রমুখ।

এসময় গনপদ্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল), নকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম (ভূট্টো), গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন খান (মুকুল), বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার (মহব্বত), পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, টালকী ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন (বুলবুল), চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও আমন্ত্রিত সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ এসকল বিষয় বাস্তবায়ন সমস্যা চিহৃতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনার উপর ৫০ জন প্রশিক্ষানার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102