বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় গণপাঠাগার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৯৫ বার পঠিত

শেরপুরের নকলায় আলোর পথের সন্ধানে শ্লোগানে ‘আমাদের পাঠাগার’ নামে একটি গণপাঠাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরের একটি দ্বিতল ভবনে এ পাঠাগার স্থাপন করে তা উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলার শিক্ষানুরাগী তারুণদের উদ্যোগে ও পাঠাগার স্থাপন কমিটির আয়োজনে নকলা পাঠাগার ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঝাকঝমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাঠাগারটির শুভ উদ্বোধন করেন।

উপজেলা একমাত্র ইংরেজী মাধ্যমে পরিচালিত বিদ্যাপীঠ ‘পাঠশালা’ এর পরিচালক তৌহিদুল আলম রাসেল-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম-সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সিমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, ছাত্রলীগ নেতা বাব্বীনুর রহমান জুয়েল, কামরান হাসান রাব্বি, অনিক কুমার রায় জয়সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, স্থনীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102